• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

নাইজেরিয়ায় হামলায় বিধ্বস্ত একটি মসজিদ

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

দৈনিক যায়দিন ডেস্ক:

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম কাটসিনা রাজ্যে একটি মসজিদ এবং আশেপাশের বাড়িতে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা জানিয়েছেন, এ সময় প্রায় ৬০ জনকে অপহরণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোরে মালুমফাশি জেলার উঙ্গুয়ান মানতাউয়ের প্রত্যন্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় ফজরের নামাজের জন্য মুসল্লিরা জড়ো হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সশস্ত্র হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে মসজিদের ভেতরে গুলি চালায় এবং গ্রামের মধ্য দিয়ে প্রবেশ করে।

মালুমফাশির প্রতিনিধিত্বকারী আইনপ্রণেতা আমিনু ইব্রাহিম বলেছেন, ধারাবাহিক নৃশংস হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জনকে হত্যা এবং ২০ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে।

কাটসিনা পুলিশের মুখপাত্র আবুবকর সাদিক আলিউ বলেন, অফিসাররা আক্রমণকারীদের বাধা দেয় এবং দুটি গ্রামে পরিকল্পিত আক্রমণ সফলভাবে প্রতিহত করে। কিন্তু মান্তাউ দিয়ে পালানোর সময় আক্রমণকারীরা বাসিন্দাদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।

বেঁচে যাওয়া ব্যক্তিরা গ্রামের মেয়েদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার মর্মান্তিক দৃশ্যের বর্ণনা দিয়েছেন। মুহাম্মদ আবদুল্লাহি নামের একজন বাসিন্দা বলেন, লোকেরা যখন নামাজ পড়ছিল, তখন তারা মসজিদের ভেতরে গুলি চালাতে শুরু করে। আমার প্রতিবেশীরা নিহত হয়েছে। আমি ভাগ্যবান, আমি তখনো মসজিদ থেকে বের হইনি।

স্থানীয় জেনারেল হাসপাতালের কর্মকর্তা ফাতিমা আবকার রয়টার্সকে বলেন, স্বজনরা অনেক নিহত ব্যক্তির লাশ দাফনের জন্য নিয়ে গেছেন। মর্গে ২৭টি মৃতদেহ নিবন্ধিত হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় স্থানীয়ভাবে ‘দস্য’ নামে পরিচিত গ্রুপগুলোর আক্রমণ বৃদ্ধি পেয়েছে। তারা গ্রাম এবং মহাসড়কগুলোকে লক্ষ্য করে মুক্তিপণের জন্য বাসিন্দাদের অপহরণ করে এবং কৃষক সম্প্রদায়ের কাছ থেকে চাঁদাবাজি করে।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31