• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

ফরিদাবাদে সাংবাদিক মাসুম ইসলাম রাহাতকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ফরিদাবাদ এলাকায় সাংবাদিক মাসুম ইসলাম রাহাতের ওপর সন্ত্রাসী হামলার চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
গতকাল (রবিবার) রাত ১০টার দিকে ফরিদাবাদের আইজিগেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ ‘তোতলা জুয়েল’ এবং কিশোরগ্যাং সদস্য জিহাদ দেশি-বিদেশি ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিক রাহাতের পথরোধ করে। এসময় কিশোরগ্যাংয়ের জিহাদ সাংবাদিক মাসুম ইসলামের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। ঘটনাস্থলে জুয়েলের পেটুয়া বাহিনীর কয়েকজন সদস্যও উপস্থিত ছিল।
বিষয়টি ঘিরে এলাকাবাসী জানায় স্থানীয় লোকজন উপস্থিত থাকলেও প্রতিবাদ করার সাহস সাহস দেখায়নি । সাংবাদিকের ওপর হামলার এ দৃশ্য অনেকে সরাসরি প্রত্যক্ষ করেছেন।
ভুক্তভোগী সাংবাদিক মাসুম ইসলাম রাহাত অভিযোগ করে বলেন, “জুয়েল ও জিহাদ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা বিএনপি ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে আতঙ্ক ছড়াচ্ছে। ঘটনার পর গেন্ডারিয়া থানায় একাধিকবার ফোন করেও পুলিশের উপস্থিতি পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, কয়েক মাস আগে গাজীপুরে এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছিল। একইভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলার চেষ্টা চালানো হয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী ও সাংবাদিক মহল ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31