• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লি: এর উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেড এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান’-এ শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১১টায় মিরপুরে ৫৯ দারুস সালাম সাংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। স্বাধীনতা-পরবর্তী সংকটকালে যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নেমেছিলেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি সময় আরো বলেন, জুলাইয়ের আন্দোলন কার্যত একক কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, একটা ব্যবস্থার বিরুদ্ধে। এ ব্যবস্থা বৈষম্যের বিরুদ্ধে সংস্কারের। রাষ্ট্রকাঠামোকে নতুনকরে ঢেলে সাজানোর আন্দোলন। জুলাইয়ের এই চেতনা যেন কোনোভাবেই উজ্জ্বলতা না হারায়, বরং উত্তরোত্তর তার স্প্রিট যেন ঔজ্জ্বল্য হয়ে ওঠে। ঢাকা প্রেস ক্লাবের সভাপতি বলেন“জুলাই শহীদরা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াই করেছিলেন। তাঁদের আত্মদানে আমাদের রাষ্ট্র ও সমাজ গঠনের অনুপ্রেরণা রয়েছে।সংগঠনের অর্থ সম্পাদক মো: ইউনুস আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া। তিনি এ সময় বলেন জুলাই শহীদদের আত্মত্যাগের কথা মাথায় রেখে অচিরেই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই সরকার হবে দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাসী মুক্ত। যে সরকার জনগণের দুঃখ দুর্দশার কথা শুনবে।
অনুষ্ঠান সান্তনা করেন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। তিনি এ সময় বলেন আমরা দরিদ্র শ্রেণীর ভূমিহীন মানুষের পাশে থেকে তাদের নীর্য অধিকার আদায়ের জন্য কাজ করছি। আশা করি অতি দ্রুত সফলতা লাভ করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক মোঃ জুয়েল খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস কোহিনুর বেগম, রোকেয়া বেগম, মাহমুদা আক্তার, জোবাই ডাক্তার, মোহাম্মদ নাসির উদ্দিন, ওবায়দুর রহমান, আশিক, রুমানা আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31