• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কালাদহ দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ফুলবাড়িয়া ময়মনসিং প্রতিনিধ : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী কালাদহ দাখিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নব-নিযুক্ত সভাপতি, কালাদহ ইউনিয়ন জামায়াতে আমীর ও কেশরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মো. এনামুল হক।
সভায় পরিচিতি পেশ করেন নব-গঠিত এডহক কমিটির সদস্য এ.টি.এম নজরুল ইসলাম (শিক্ষক প্রতিনিধি), মো. আব্দুস সালাম (অভিভাবক সদস্য), স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাও. মো. হাবিবুর রহমান।
এডহক কমিটির নব-নিযুক্ত সভাপতি মো. এনামুল হক দীর্ঘদিন যাবৎ ফুলবাড়িয়া হেলথ কেয়ার লিমিটেড এর সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ফুলবাড়িয়া মডেল ফাউন্ডেশনের সভাপতি, ফ্রেন্ডস্ এসোসিয়েশন ফর ফিউচার ডেভেলপমেন্ট (এফএএফডি) এর সাধারণ সম্পাদক, তারুন্যের ফুলবাড়িয়া’র উপদেষ্টা, কালাদহ দারুল হিকমা কওমী মাদরাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মো. এনামুল হক ইসলামী ছাত্রশিবির, আনন্দমোহন কলেজ শাখারও সভাপতি ছিলেন।
নবনিযুক্ত সভাপতি মো. এনামুল হক কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন শিক্ষক-শিক্ষার্থীরা। উক্ত সভায় মাদ্রাসার শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।


এই বিভাগের সব খবর
March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728