• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

গাজীপুরে বীমা করানোর নামে টাকা আত্মসাত ও মারধরের অভিযোগ

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫

গাজীপুর মহানগরের গাছা থানাধীন জাঝর এলাকার সাবিনা বেগম ও তার স্বামী মাহাবুর রহমান ও ছেলে রাব্বি সহ আরো কয়েকজন মিলে তাদের পাশের বাড়ির ভাড়াটিয়া মরিয়ম বেগমকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে সাবিনা বেগম তিনবছর ধরে বীমা এবং ডিপিএস করানোর নামে অনেকের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা আত্মসাত করে আসছে। তিনি এর জন্য সহজ সরল সাদাসিধে ব্যক্তিদের টার্গেট করে তাদেরকে নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে অধিক মুনাফার লোভ দেখিয়ে এবং চাহিবা মাত্র জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে বলে প্রতিমাসে টাকা নিয়ে কোনো বীমার কাগজপত্র বা রশিদ বা কোনো প্রমানপত্র ছাড়াই টাকা নিয়ে নিজেই আত্মসাত করে আসছিল।মরিয়ম বেগম ও ভুক্তভোগীরা নিতান্তই গরীব হওয়াতে বীমার কিস্তির টাকা দিতে অপারগতা প্রকাশ করে বীমা বা ডিপিএসের জমাকৃত টাকা ফেরত চাইলে এবং কোন্ বীমা কোম্পানিতে টাকা জমা হয়েছে তার প্রমানস্বরুপ কাগজপত্র দেখাতে বললে সাবিনা বেগম তার স্বামী মাহাবুর রহমান ও ছেলে রাব্বি সহ আরো কয়েকজন মিলে মরিয়ম বেগমকে এলোপাথাড়ি মারধর করে মাথায় ও শরীরে যখম করে তার গায়ের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় বলে জানা গেছে। মরিয়ম বেগম শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে চিকিৎসা নিয়ে এবিষয়ে গাছা থানায় অভিযোগ করেন । গাছা থানার এস আই খলিলুর রহমানের সাথে কথা বলে জানা গেছে সাবিনা বেগম যেসব বীমা বা ডিপিএস করিয়ে টাকা নিয়ে থাকে সে সবের কোনো কাগজপত্র বা প্রমাণ সাবিনা বেগম দেখাতে পারেনি। এবং এবিষয়ে কোনো মিমাংসা ও করা যায় নি।সাবিনা বেগম আবারও তার দলবল নিয়ে ২৮ তারিখ সোমবার মরিয়মকে মারতে গেলে তয় খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে সাবিনা বেগমের সাথে এ বিষয়ে কথা বলতে গেলে সাংবাদিকদের দেখে তিনি পালিয়ে যান। মরিয়ম বেগম তাকে মারার বিচার দাবি করেন এবং ভুক্তভোগী এলাকাবাসী সাবিনা বেগমের এই ধরনের প্রতারণার সঠিক বিচার দাবি করেছেন।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930