• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে অবরোধ

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রামের হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ কর্মসূচি পালন করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে এ কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন উপজেলার আলুচাষি ও ব্যবসায়ীরা।

ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলাকালে কুড়িগ্রাম-রংপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় দুর্ভোগে পড়েন সড়কে চলা গাড়ির চালক, যাত্রী ও শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেয় কৃষক ও ব্যবসায়ীরা।

আন্দোলনকারী কৃষক ও ব্যবসায়ীরা জানান, বাজারে আলুর দাম কম থাকা সত্ত্বেও চলতি মৌসুমে অযৌক্তিকভাবে হিমাগারের ভাড়া বৃদ্ধি করেছেন মালিকরা। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।

আলুচাষি আব্দুস সালাম জানান, চলতি মৌসুমে আলুর বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধির ফলে প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয়েছে ২২ টাকা। বর্তমানে প্রতি কেজি আলুতে হিমাগার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। এ বছর উৎপাদন খরচ ও হিমাগার ভাড়াসহ সব মিলে প্রতি কেজি আলুতে খরচ পড়বে ২৯ টাকা। আর বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। এতে প্রতি কেজি আলুতে লোকসান গুনতে হচ্ছে ১৪ টাকা। এ অবস্থায় চরম ক্ষতির মুখে পড়ায় হিমাগারে প্রতি কেজি আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি জানান তারা।

আলুচাষি হাসু মিয়া বলেন, ‘গত বছর যে বস্তা ৩৫০ টাকায় হিমাগারে রাখা হয়েছিল, সেই বস্তা এবার ৪৫০ টাকারও ওপর। এমনিতে আলুর দাম কম, এর ওপর যদি হিমাগার ভাড়া এত বেশি দিই, তাহলে আমরা কৃষকরা কীভাবে বাঁচবো? সরকারের কাছে দাবি, আমাদের কৃষকদের এই সমস্যা যেন দ্রুত সমাধান করা হয়।’

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন, ‘কৃষক-ব্যবসায়ী প্রতিনিধিদের আগামীকাল (বুধবার) ডাকা হয়েছে। তারা আসলে হিমাগার মালিকদের সঙ্গে বসে আবারও বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930