• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে- হিরা

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ হিরা বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে। তাই আমরা সকলে আমাদের দ্বিধা দ্বন্দ্ব ভুলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। তিনি ২০ অক্টোবর সোমবার মুক্তিযুদ্ধের প্রজন্মদল বগুড়া শহর শাখা আয়োজিত এক সাংগঠনিক সভায় উপরোক্ত কথাগুলো বলেন। শহরের সভাপতি জনি শেখ এর সভাপতিত্বে ও সদরের সদস্য সচিব এবং জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল সরকার রেজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহেল কাফী নিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, বগুড়া জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাসেম, সহ-সভাপতি মোঃ মোন্তেজার রহমান রিফুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী নিরেশ চন্দ্র ভৌমিক, যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সামিউল হক সুমন, সাংগঠনিক সম্পাদক, মোঃ খায়রুল হাসান কোমল, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী গৌরাঙ্গ মোহন বসাক। এসময়ে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জিন্নাতুল ইসলাম জিন্নাহ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আতিক, সদস্য মোঃ টুলু, সদস্য মোঃ এ আর চৌধুরী রাকু, যুগ্ন আহবায়ক মোঃ আহাদ আলী খোকন বগুড়া সদর উপজেলা ও সাবগ্রাম ইউনিয়নের আহবায়ক, মোঃ এজাজুল কাহালু উপজেলার আহবায়ক, মোঃ জামাল উদ্দিন যুগ্ন আহবায়ক, বগুড়া শহর শাখা,মোঃআমিনুল ইসলাম রানু সদর উপজেলা যুগ্ন আহবায়ক , মোঃ রানা, মোঃ নুর আলম লাহেরি পাড়া ইউনিয়ন,সিরাজুল ইসলাম, মোঃরাসেল,মোঃমামুন,মোঃ রিগ্যান । এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শহরের বিভিন্ন এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930