• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় কালিকাপুর ইউনিয়নের ইকবালের মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়।

৭ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি’র অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাসার। প্রধান অতিথির বক্তব্যে কে এম খায়রুল বাসার দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংকট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাই আমাদের পথচলার প্রেরণা। তিনিই ছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের পুনরুত্থানকারী। তাঁর প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি আজও সেই গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সংগ্রাম করছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান শুধু একজন স্বাধীনতা সংগ্রামীই ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের নেতা। তাঁর দেখানো পথেই আজও জাতীয়তাবাদী দল জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছে। খায়রুল বাসার আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও গতিশীল নির্দেশনায় দলটি বর্তমান সংকট মোকাবেলায় সক্ষম হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শিক প্রেরণা এবং জনগণের সাথে তাঁর আত্মীয়তাসুলভ সম্পর্কই দলকে বর্তমান সময়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাঁর বক্তব্যে তিনি দলীয় কর্মীদের মধ্যে জিয়ার আদর্শ বাস্তবায়নে আরও দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানান এবং তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল হাকিম, সদস্য স ম সাজ্জাদ হোসেন তোতা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীবৃন্দ প্রমুখ। সভায় স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930