• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

তুরাগে ৩১২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বিশেষ সংবাদদাতা : রাজধানী
তুরাগের ধউর এলাকা থেকে ৩১২ বোতল ফেন্সিডিল সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। জব্দকৃত মাদকের মূল্য প্রায় ৯ লাখ ৩৬ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার জীবন নগর সেনেরহুদা গ্রামের মৃত মাহতাব হোসেনের পুত্র মোঃ নাগর হোসেন (৩২) ও একই এলাকার মোঃ সোহেল রানা’র পুত্র মোঃ শিমুল (২১)।

আজ সোমবার তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার আনুমানিক দুপুর পৌনে একটার দিকে গোপন তথ্যের ভিওিতে তুরাগের ধউর এলাকায় পুলিশ চেকপোস্টে এস,আই মামুনুর রশিদ ও এস,আই শহিদের নেতৃত্ব একটি চৌকস টিম তল্লাশি অভিযান পরিচালনা করে মাদকের এ চালানটি জব্দ করেন।

ওসি আরো জানান, এদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। জব্দকৃত মাদকের বাজার মূল আনুমানিক প্রায় ৯ লাখ ৩৬ হাজার টাকা।

পুলিশ সুত্রে জানা যায়, ফেনসিডিলের এই চালানটি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির মাদক ব্যবসায়ী মোমেনার নিকট পৌঁছে দেয়ার কথা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানান, তারা চুয়াডাঙ্গা থেকে সবজির গাড়ীতে পেন্সিল বস্তাবন্দি করে অত্যন্ত গোপনীয় ভাবে ৩১২ বোতল ফেনসিডিল ঢাকায় নিয়ে আসছিল।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তুরাগ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31