• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

ফুলবাড়ীয়ায় ভবানীপুর নামাপাড়া মহিলা দা‌খিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য অর্জন

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫

: ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অভাবনীয় ফলাফল অর্জন করে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফুলবাড়ীয়া উপ‌জেলার ভবানীপুর নামাপাড়া খাতামুন্নাবিয়ীন মহিলা দা‌খিল মাদ্রাসা।
এ বছর দাখিল পরীক্ষায় ২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছে ৩ জন। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরা হলেন তারান্নুম তাসনোভা, সাইয়েদা তাশরিয়া ও রাইশা আক্তার।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেছেন মাদ্রাসার সুপার মাওঃ মোহাম্মদ আলী।
ফলাফল ঘোষণার পর আনন্দ উৎসবে মেতে উঠেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
জানা যায়, ১৯৯২ সালে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠার করেন আলহাজ্ব আব্দুল হক মাস্টার সহ স্থানীয় শিক্ষানুরাগীরা। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন পাবলিক পরীক্ষায় সাফল্যের নজির অক্ষুণ্ন রেখেছে।
জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী তারান্নুম তাসনোভা বলেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও দিক নির্দেশনার কারণে এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে। বিশেষ ক্লাসের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রস্তুত করা হয়েছে। যেসব শিক্ষার্থীরা বিদ্যালয়ের ক্লাসে দুর্বল তাদেরকে আলাদা নজরদারিসহ নিয়মিত হোম ভিজিট করেন স্যারেরা।
মাদ্রাসার সুপার মাওঃ মোহাম্মদ আলী বলেন, আমি মনেকরি কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাই একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূলমন্ত্র। অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্ঠায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা পেলে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা ধরে রাখতে পারবো- ইনশাল্লাহ।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31