• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাঞ্ছারামপুরের দুই সন্তানের নাটক ‘আম্মাজান ​জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি রুবেল, সম্পাদক শাহজাহান ‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন

বাঞ্ছারামপুরের দুই সন্তানের নাটক ‘আম্মাজান

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬


​বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের গুণী অভিনেত্রী ডলি জহুর ও তরুণ নায়ক রাসেল মিয়া—দুজনেরই পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়। এবার একই অঞ্চলের এই দুই প্রজন্মের তারকাকে একসাথে দেখা যাবে একটি বিশেষ ঈদের একক নাটকে। নাটকের নাম ‘আম্মাজান’। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের কাহিনী ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন মাইনুল হাসান খোকন।
​এক সাইকো-থ্রিলার গল্পে মাকে হারিয়ে দিশেহারা এক সন্তানের মায়ের প্রতি অসীম ভালোবাসার টান ফুটিয়ে তুলেছেন নির্মাতা।
​নাটকটি প্রসঙ্গে অভিনেতা রাসেল মিয়া বলেন, “বহু শিল্পীর সমন্বয়ে নির্মিত ‘আম্মাজান’ একটি নিখাদ পারিবারিক সেন্টিমেন্টের নাটক। আমার বিশ্বাস, গল্পটি সবার মনে দাগ কাটবে। আর আমার জন্য সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই নাটকে যিনি আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন, আমরা দুজনেই একই উপজেলা বাঞ্ছারামপুরের সন্তান।
​পরিচালক মাইনুল হাসান খোকন কাজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন,রাসেল মিয়া ও ডলি জহুর আপা যখন একটি আবেগঘন দৃশ্যের শুটিং করছিলেন, তখন নির্মাতা হয়েও আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি নিশ্চিত করে বলতে পারি, নাটকটি দর্শক হৃদয়ে দারুণভাবে নাড়া দেবে।”
​জানা গেছে, আগামী কোরবানি ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হওয়ার পর নাটকটি ইউটিউবে অবমুক্ত করা হবে।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930