• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ

মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি : মহান বিজয় দিবসের চেতনায় যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে নওগাঁর মান্দা উপজেলার ৩নং পরানপুর ইউনিয়নে আয়োজন করা হয় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট। ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে পরানপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ৬নং ওয়ার্ড যুব একাদশ ও পরানপুর ইউনিয়ন যুব একাদশ। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ২-২ গোলে সমতা বজায় রাখে। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে রোমাঞ্চকর লড়াই শেষে ৬নং ওয়ার্ড যুব একাদশ ৫-৪ গোলে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স, শৃঙ্খলাবদ্ধ খেলা ও দর্শকদের করতালি পুরো পরিবেশকে করে তোলে আনন্দঘন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং পরানপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাছির উদ্দিন, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত, যুব জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মালেক বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম। মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে একটি সুস্থ, নৈতিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই।”
খেলা শেষে বিজয়ী দল ৬নং ওয়ার্ড যুব একাদশের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। একই সঙ্গে রানার্সআপ দলকেও সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজন অব্যাহত থাকবে।


এই বিভাগের সব খবর
March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728