• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

শুধুমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার লক্ষ্য নয় : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধুমাত্র বই মুখস্ত করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার লক্ষ্য নয়। গ্রন্থগত বিদ্যা শিক্ষার্থীকে জ্ঞান পিপাসু, কৌতুহলদ্দীপক ও জানতে আগ্রহী করে তোলে না বরং এটি শিক্ষার্থীর মনন ও বোধে এক ধরণের দৈন্যের উদ্ভব ঘটায় যা তাকে সামনে এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ করে দেয়। এ জন্য শিক্ষার্থীর মনে অনুসন্ধিৎসা জাগ্রত করতে হবে, পাঠ্যপুস্তকের বাইরের জগতের সৌন্দর্যকে তার সামনে মেলে ধরতে হবে, শুনতে ও শোনাতে, জানতে ও জানাতে আগ্রহী করে তুলতে হবে। এ জন্য শিক্ষার্থীকে জ্ঞানার্জনে উৎসাহী করে তুলতে হবে; যা একটি জ্ঞানভিত্তিক সমাজ সৃষ্টির দুয়ার খুলে দেবে।

মঙ্গলবার রাজধানীর হোটেল শেরাটনে এথিকস এডভান্স টেকনোলজি লি. (ইএটিএল) আয়োজিত মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে এডুটিউব কুইজ কনটেস্ট ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ইএটিএল ব্যবস্থাপনা পরিচালক এমএ মুবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ড. মারসি এম. টেম্বন বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

এডুটিউব কুইজ কনটেস্টে দেশের যে কোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা মোবাইল অথবা ইন্টারনেটের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিয়ে জিততে পারবে অনেক আকর্ষণীয় পুরষ্কার। দেশের বিভিন্ন থানা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষ করে উত্তীর্ণ শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে রাজধানীতে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের অনন্য সুযোগ থাকবে। এই প্রতিযোগিতায় একদিকে যেমন জ্ঞান আহরণের পথ খোলা থাকবে তেমনি থাকবে বিভিন্ন পর্যায়ে অনেক পুরষ্কার জয়ের সুযোগ।

প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে ১০ মে থেকে ৯ জুন ২০২২ সাল পর্যন্ত। রেজিস্ট্রেশনের লিংক হচ্ছে https://contest.edutubebd.com/|

প্রতিযোগিতার প্রতিটি পর্যায়ে থাকবে আকর্ষণীয় পুরষ্কার এবং চূড়ান্ত পর্বে বিজয়ী দল পাবে পাঁচ লাখ টাকার প্রথম পুরষ্কার এবং রানার আপ দল পাবে তিন লাখ টাকার দ্বিতীয় পুরষ্কার। সবমিলিয়ে রয়েছে ২৬ লাখ টাকার পুরস্কার।

সূত্র : বাসস


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31