• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

সদরপুর মহিলা কলেজের ডিগ্রী শাখাকে এমপিওভুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫


সদরপুর ফরিদপুর প্রতিনিধি:

দীর্ঘ ৮ বছরেও ডিগ্রী শাখা ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত না হওয়ায় মানববন্ধন করেছে ফরিদপুরের সদরপুর মহিলা কলেজের ডিগ্রী শাখার নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্ত না হওয়ার কারণে আট বছর ধরে বেতন ভাতা পাচ্ছেন না তারা। নিজের গাঁটের টাকা খরচ করে ছাত্রীভর্তি, ক্লাস নেওয়াসহ শিক্ষা কার্যক্রম চালু রেখেছেন। বেতন ভাতা না পাওয়ার কারণে বর্তমানে আর্থিকভাবে পরিবার পরিজন নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করছেন বলে জানিয়েছেন তারা।

রবিবার (২৭ জুলাই) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর মহিলা কলেজগেট সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী প্রভাষক সাখাওয়াত হোসেন বলেন, কলেজের ডিগ্রী শাখায় পাঠদানের জন্য ২০১৭ সনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক ১৪ জন প্রভাষক ও ৮ জন কর্মচারী নিয়োগ দেয়া হয়। বর্তমানে ডিগ্রী শাখায় ছাত্রী সংখ্যা তিন শতাধিক। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি কিন্তু অনেক চেষ্টা করেও আমরা ডিগ্রী শাখা ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করতে সক্ষম হইনি।

কলেজ অধ্যক্ষ আব্দুল মান্নান হাওলাদার জানান, ২০১৭ সালে পাঠদানের অনুমতিসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তির স্বীকৃতি মেলে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কঠোর পরিশ্রম করে পরপর তিন বর্ষে ছাত্রীদের শতভাগ পাস করিয়ে কলেজের মান উন্নীত করেছেন।কিন্ত তবুও তাদের ভাগ্যে জুটে নাই এমপিওভুক্তকরন। ডিগ্রী শাখা ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্তি এখন সময়ের দাবি।

কলেজের গভর্নিংবডির সভাপতি কাজী বদরুতজামান বদু ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীদের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, আমি এই কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পাবার পর তাদের সাথে বসেছি। ডিগ্রী শাখাকে প্রতিষ্ঠিত করতে শিক্ষকরা নিরলসভাবে কাজ করে চলেছেন। নিজেদের অর্থ খরচ করে ছাত্রী ভর্তি করিয়ে শাখাকে চলমান রেখেছেন। প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ডিগ্রী শাখা এমপিওভুক্ত হলে কলেজটি পূর্ণতা পায়। এমপিওভুক্তিকরণ করা হলে শিক্ষক কর্মচারীরা আর্থিক স্বচ্ছলতা ফিরে পাবে।

তাই ছাত্রী, শিক্ষক, অভিভাবক, ও শিক্ষক কর্মচারীদের জোরালোদাবী নারী শিক্ষার উন্নয়নে ডিগ্রী শাখাকে এমপিওভুক্ত করা হোক।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930