• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

সাংবাদিক দম্পতি শাকিল-রুপা ফের ৫ দিনের রিমান্ডে 

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

ঢাকা: একাত্তর টিভির চাকরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপা এবং চাকরিচ্যুত বার্তা প্রধান শাকিল আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন রিমান্ডের এই আদেশ দেন।

বিমানবন্দর থানার একটি মামলায় ২২ আগস্ট এই দম্পতির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।  

একইদিনে পোশাক কারখানার শ্রমিক রুবেল হত্যার ঘটনায় আদাবর থানার মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সেই আবেদনের শুনানি শেষে বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।  

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আদাবরের হক সাহেবের গ্যারেজ এলাকায় নিহত হন শ্রমিক রুবেল। এ ঘটনায় ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি করেন। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নামসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।  

২১ আগস্ট বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বাংলানিউজকে জানান, ফ্রান্সের প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে একাত্তর টেলিভিশনের চাকরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপা এবং চাকরিচ্যুত বার্তা প্রধান শাকিল আহমেদকে আটক করা হয়। এরপর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930