• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।
আজ সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা ২০২৫ বাস্তবায়ন কমিটির আহবায়ক ডক্টর আবদুছ ছবুর মাতুব্বর এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রেজাউল হক এর সঞ্চালনায় সরকার কর্তৃক প্রতিশ্রুতিকৃত এমপিও করণের সিদ্ধান্ত বাস্তবায়নে সময়ক্ষেপনের তীব্র নিন্দা জানিয়ে এক মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, শেখ মোঃ নজরুল ইসলাম মাহবুব, মোঃ আব্দুর রহমান শাহজাহান, মোঃ জাহাঙ্গীর আলম বাদশা, মোঃ মোছলেহ উদ্দিন, মোঃ আলতাব হোসেন, মোঃ আনিছুজ্জামান, মোঃ রাকিবল ইসলাম, মোঃ রাশেদুজ্জামান, মোঃ খলিলুর রহমান, মোঃ গোলাম আজমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন ১৯৭৮ সালে ৯ অর্ডিন্যান্স ২ এর ধারা মোতাবেক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সমূহকে ১৯৮৪ সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয়। বাংলাদেশে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিশিয়ে এন সি টি বি কর্তৃক প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যসূচক অনুযায়ী প্রাথমিক শিক্ষার ন্যায় সকল শিক্ষা পাঠদান করে আসতেছে। দেশে প্রাথমিক শিক্ষার ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীগণ উপবৃত্তি ও ফিডিং এর ব্যবস্থা ছিল যা অজানা কারণে ২০২২ সাল থেকে বন্ধ। ১৯৯৪ ই সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও আঠারো হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে মাত্র ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের একই পরিপত্রে ৫০০ টাকা ভাতা প্রদান করা হয় কিন্তু ধীরে ধীরে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালে জাতীয়করণ হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পূর্বের ন্যায় বেতন বঞ্চিত রয়েছে। যারা বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। এ সময় সংগঠনের বক্তারা আরো বলেন, ফ্যাসিস্ট সরকার বিদায় হবার পর বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানের সরকার ক্ষমতা গ্রহণের পর শিক্ষকদের দাবির প্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি ২০২৫ শাহবাগ মোড়ে মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব ঘোষণা দেন, পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ করা হবে। কিন্তু দুঃখের বিষয় ঘোষণার এক বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। তবে এই বঞ্চনা থেকে উত্তরণের লক্ষ্যে গত ০৮/০৯/২০১৫ ইং তারিখে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন স্বীকৃতি পরিচালনা জনবল কাঠামো ও এমপিও সংক্রান্ত নীতিমালা ২০২৫ গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথম পর্যায়ে উক্ত নীতিমালার আলোকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিও ভুক্ত করার লক্ষ্যে গত ২৬/০৬/২০২৫ তারিখের গণ বিজ্ঞপ্তির আলোকে ০৩/০৭/২০২৫ তারিখ হতে ১৫/০৭/২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এরপর গত ০২/০৭/২০২৫ তারিখে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এমপিও শাখা হতে একটি নোটিশের মাধ্যমে বর্ণিত হয় যে, এমপিওভুক্ত করনের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এ পদ্ধতিতে নীতিমালা ২০২৫ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে। উল্লেখ্য যে সকল প্রক্রিয়া নির্দেশনা মোতাবেক ২০২৫ নীতিমালা অনুসারে প্রস্তুত করা হলেও ১২/১০/২০২৫ পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এমপিও ফাই সাক্ষরিত হয়ে না আসায় ১৩/১০/২০২৫ হতে আবারও অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালনরত অবস্থায় গত ৩-১১-২০২৫ তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে নির্দেশনা প্রদান করেন যে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন স্বীকৃতি পরিচালনা জনবল কাঠামো এবং বেতন ভাতাদি/অনুদান নীতিমালা ২০১৮-এর সকল শর্ত পূরণ করে এমপিও করতে হবে, তবে এক্ষেত্রে জেলা প্রশাসকগণের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ করতে হবে। তার ধারাবাহিকতায় গত ১০-১১-২৫ মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে ১৫ দিনের সময় দিয়ে দেশের সকল জেলা প্রশাসকদের তথ্য পাঠানোর জন্য চিটি ইস্যু করেন। যা দুই মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাও এমপিওভুক্ত করা হয়নি। যা অত্যন্ত হতাশাজনক এবং শিক্ষকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
দাবি সমুহ:
১। মাদ্রাসা শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় কে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন জেলা থেকে তথ্য প্রদানকৃত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যাচাই-বাছাই করে এমপিওভুক্ত তালিকা গ্যাজেট আকারে প্রকাশ।
২।অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয় পর্যায়ে কার্যক্রম গ্রহণ করার দাবি জানান।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31