• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

সরকার গঠনে বেকায়দায় শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী, বিক্ষোভ অব্যাহত

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২

শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগেও থামেনি প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। এদিকে সরকার গঠনেও বেকায়দায় আছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক দুরবস্থায় পড়া দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় বেশকিছু দিন ধরেই সরকারবিরোধী বিক্ষোভ চলছে। সবশেষ সপ্তাহ ধরে চলা সঙ্ঘাতপূর্ণ বিক্ষোভের জেরে ৯ মে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তবে তার ছোট ভাই দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ না করায় বিক্ষোভ অব্যাহত রয়েছে দেশটিতে।

সপ্তাহ ধরে চলা বিক্ষোভে অন্তত ৯ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে তিন শতাধিক মানুষ।

সরকারবিরোধীরা মনে করে, প্রেসিডেন্টের অব্যবস্থাপনার কারণেই ১৯৪৮ সালে স্বাধীনতার পর দেশটি সবচেয়ে বড় অর্থনৈতিক দুরবস্থায় পড়েছে।

মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর বৃহস্পতিবার (১২ মে) সাবেক পাঁচ বারের প্রধানমন্ত্রী ও ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা রনিল বিক্রমাসিংহকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

কিন্তু ২২৫ আসনের সংসদে একটিমাত্র আসনের অধিকারী দলের নেতা প্রধানমন্ত্রী হওয়ায় মন্ত্রিসভা গঠন তার জন্য বেশ দুরূহ হয়ে উঠেছে।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31