• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

ঢাকায় সুফি সেন্টারের এক মহব্বতপূর্ণ ও স্মরণীয় অনুষ্ঠান

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

গতকাল ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সুফি সেন্টার, ঢাকায় এক মহব্বতপূর্ণ ও স্মরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুফি দার্শনিক, গবেষক, সুফি মেডিটেশন মাস্টার ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা ওসমান ফারুকী (খাজাজী হযরত) এর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত-অনুসারী, আলেম-ওলামা, সাংবাদিক, গবেষক এবং সুফি মেডিটেশন শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষভাবে উদ্বোধন করা হয়েছে বহুল প্রতীক্ষিত গ্রন্থ “আত্মার নকশা”-এর মোড়ক। এ গ্রন্থে সুফি দর্শন, আধুনিক বিজ্ঞান এবং আধ্যাত্মিক সাধনার গভীর সমন্বয় তুলে ধরা হয়েছে। উপস্থিত সকলের মতে, বইটি নতুন প্রজন্মের জন্য একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ খাজাজী হযরতের জন্মদিন উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছেন, যেখানে তাঁর আধ্যাত্মিক অবদান, সুফি দর্শন এবং মানবকল্যাণে নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অসংখ্য অনুসারী ও শুভানুধ্যায়ী শুভেচ্ছা ও কৃতজ্ঞতার বার্তায় অংশ নিয়েছেন।

সুফি সেন্টার কর্তৃপক্ষ ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন পক্ষ থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে— যাঁরা সরাসরি উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, যাঁরা কলমের মাধ্যমে খাজাজী হযরত এর সুফি দর্শনকে তুলে ধরেছেন।

যাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন, এবং যাঁরা দূরে থেকেও প্রার্থনায় শরিক হয়েছেন।

এই অনুষ্ঠান শুধুমাত্র জন্মদিন উদ্‌যাপন নয়, বরং আধ্যাত্মিক চেতনা, মানবিক মূল্যবোধ এবং নূরের পথে সম্মিলিত অঙ্গীকারের প্রতীক।

আল্লাহ্‌ তাআলা আমাদের সকলকে সত্য, প্রেম এবং শান্তির পথে অবিচল রাখুন।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930