• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

নরসিংদী সদর উপজেলার পাচদোনা–ডাঙ্গা মহাসড়কের আমদিয়া বাজার এলাকায় ঘটে গেলো এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা।

রবিবার দুপুরে পাকুরিয়া থেকে পাচদোনার উদ্দেশ্যে রওনা হওয়া মোসা. শাহিনা আক্তার (৪৫)—আমদিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের ভূইয়ম উত্তরপাড়া গ্রামের মো. দুলাল মিয়ার স্ত্রী ও শাকিলের মা—দু’র্ঘটনায় নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, আমদিয়া বাজার আন্ডারপাসের নিচে একটি চলন্ত ট্রেনিং প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার ওপর উঠে যায়। রিকসাটি টেনে-হিঁচড়ে রাস্তার পাশে নিয়ে যাওয়ার সময় রিকশায় বসে থাকা শাহিনা আক্তার গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমিক চিকিৎসার জন্য আমদিয়া বাজারের একটি ফার্মেসিতে নেন। পল্লি ডাক্তার তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

কিন্তু দুঃখজনকভাবে সদর হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ—দুর্ঘটনার পর প্রায় ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে কোনো পুলিশ উপস্থিত হয়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রেনিং গাড়িটি ইতোমধ্যে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
হঠাৎ এই মৃত্যুতে ভূইয়ম এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মাঝে কান্না ও আহাজারির মাতম ছড়িয়ে পড়েছে।

মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি—আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন।


এই বিভাগের সব খবর
March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728