• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

বটিয়াঘাটায় গৃহবধূ বিপাশার নিকট ৫ লক্ষ টাকা যৌতুক দাবি, একাধিক বিবাহের নায়ক স্বামী চয়নের নামে মামলা

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

খুলনা প্রতিনিধি :

বটিয়াঘাটায় গৃহবধূ বিপাশার নিকট ৫ লক্ষ টাকা যৌতুক দাবি, একাধিক বিবাহের নায়ক স্বামী চয়নের নামে স্রী বিপাশার মামলা। মামলা সুত্রে জানা যায়,বটিয়াঘাটার মাইটভাঙ্গা গ্রামের মতিলাল জোদ্দার এর মেয়ে বিপাশা জোদ্দার(২৯) এর সাথে গত আনুমানিক আড়াই বছর আগে বটিয়াঘাটার দেবিতলা গ্রামের শিবপদ বিশ্বাস এর ছেলে চয়ণ বিশ্বাস( ৩৪) কালী মন্দিরে বিবাহ সম্পন্ন হয়। গত ১৪ জানুয়ারি স্বামী চয়ণ বিশ্বাস ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্যে একটি এফিডেভিট এর মাধ্যমে বিবাহ ঘোষণা করে স্ত্রী বিপাশাকে দেয়। উল্লেখ্য বিবাহের দিন বিপাশা জোদ্দার ও তার ভাই এর নিকট ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে। সে কারণে বিপাশার ভাই তাদের সুখের কথা ভেবে ওই দিনই একটি স্বর্ণের চেইন ও আংটি জামা কাপড় সহ সংসারের যাবতীয় মালামাল যাহার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা প্রদান করেন। তখন থেকে বিপাশা তার স্বামী চয়ন কে নিয়ে ঢাকার বাসা বাড়ি ও গ্রামের বাড়িতে পরম সুখে দিনাপাত করতে থাকে। কিছুদিন পার হতে না হতে স্বামী চয়ণ বিশ্বাস তার স্ত্রীকে ভাইয়ের নিকট থেকে ৫ লক্ষ টাকা যৌতুক এনে দিতে বলে।

বিপাশা ও তার ভাই খোঁজ নিয়ে জানতে পারে চয়ন বিশ্বাস মোবাইলে জুয়া ও জুয়ার আসরে জুয়া খেলে রাত কাটাতো । বিষয়টি জেনে উক্ত যৌতুকের টাকা এনে দিতে রাজি না হওয়ায় গৃহবধূ বিপাশা কে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন গৃহবধূর বিপাশা নিরুপায় হয়ে ভাইয়ের বাড়িতে চলে আসে পরবর্তীতে ভাই এর বাড়িতে সর্ব শেষ ২১শে মার্চ তারিখে শালিশী সভায় স্বাক্ষিগনের সম্মুখেও স্বামী চয়ন বিশ্বাস বলে যৌতুকের টাকা না পেলে বিপাশা কে ছেড়ে অন্যত্র বিবাহ করিবে বলিয়া ঘোষণা দেন।তখন বাধ্য হয়ে স্বামী চয়ণ বিশ্বাস এর নামে যৌতুক নিরোধ আইনে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী বটিয়াঘাটা খুলনা আদালতে একটি সি আর ২০২/২৫ নং মামলা দায়ের করেন।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31