• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

বেসরকারিভাবে হজে যেতে খরচ ৪ লাখ ৬৩ হাজার : হাব

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২

বেসরকারিভাবে হজ ব্যবস্থাপনা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। হাব ঘোষিত এ বছরের হজ প্যাকেজের মূল্য ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।

বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর নয়াপল্টনে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ২০২২ ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান সংগঠনের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

হাব সভাপতি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ‘সাধারণ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ করা হয়েছে। এছাড়াও প্রত্যেক এজেন্সি নিজ নিজ স্পেশাল প্যাকেজ করতে পারবেন। তবে কোনো প্যাকেজই হাব ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যের চেয়ে

তিনি বলেন, সাধারণ প্যাকেজের হজযাত্রীদের পবিত্র হারাম শরীফের বাইরের চত্বরের সীমানার এক হাজার থেকে এক হাজার ৫০০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, হজের এই প্যাকেজের বাইরে থাকবে কোরবানি। কোরবানির জন্য আলাদা করে ৮১০ রিয়াল সমপরিমাণ অর্থ দিতে হবে। এবার ২০২০ সালের তুলনায় ২০২২ সালে হজ প্যাকেজ খরচ বাড়ানো হয়েছে। এর প্রধান কারণ হলো– বাড়িভাড়া ও বিমানের ভাড়া বৃদ্ধি হয়েছে।

আগ্রহী হজযাত্রীদের আগামী ১৮ মে’র মধ্যে এজেন্সির অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে রশিদ নিতে হবে। হজ যাত্রীদের সবার ২০২৩ সাল পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকতে হবে।

প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার অতিরিক্ত কোনো ফি আরোপ করলে তা প্যাকেজমূল্য হিসেবে যোগ হবে এবং তা হজযাত্রীকে পরিশোধ করতে হবে।

এর আগে বুধবার (১১ মে) সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দুইটি প্যাকেজ ঘোষণা করা হয়। প্যাকেজ-১ এ হজে যেতে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা খরচ হবে। এই প্যাকেজের যাত্রীরা মসজিদুল হারামের ১০০০ মিটার দূরত্বের মধ্যে থাকবেন। আর প্যাকেজ-২ এ খচর ৪ লাখ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কার মসজিদুল হারামের ১৫০০ মিটারের মধ্যে অবস্থান করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31