• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মঙ্গলবার জাতির উদ্দেশে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

মঙ্গলবার জাতির উদ্দেশে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে জাতির উদ্দেশে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন।
আজ সোমবার (৪ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে, ২ আগস্ট দেওয়া আরেকটি পোস্টে শফিকুল আলম লেখেন, “অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার বিকেলে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষের উপস্থিতিতে এটি জাতির সামনে উপস্থাপন করা হবে।

গত বছরের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ঘোষণাপত্র। অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকার সম্প্রতি চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠিয়েছে।

গোপনীয়তার সঙ্গে প্রস্তুতকৃত এই ঘোষণাপত্রে মোট ২৬টি দফা অন্তর্ভুক্ত রয়েছে। এতে বলা হয়েছে, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে।” উল্লেখ্য, প্রাথমিক খসড়ায় বলা হয়েছিল—“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অভ্যুত্থান সংঘটিত হয়।


এই বিভাগের সব খবর
March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728