• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরীর শাহাদতবার্ষিকী করেন

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫


নারায়ণগঞ্জ রূপগঞ্জ প্রতিনিধ :
রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরীর শাহাদতবার্ষিকী পালিত হয়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং রূপগঞ্জের চারবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৩তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে রূপগঞ্জ উপজেলার বিরাবোতে তার কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এবং সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুবুর রহমান মাহবুব, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, আব্দুল মান্নান পারভেজ মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি, এবং যুবদল-ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, আব্দুল মতিন চৌধুরী ছিলেন একজন সাহসী, মানবিক ও দূরদর্শী নেতা। তার রাজনৈতিক আদর্শ আজো কর্মীদের অনুপ্রেরণা জোগায়। তিনি আধুনিক রূপগঞ্জ গড়ার রূপকার ছিলেন।

উল্লেখ্য, ১৯৪৪ সালে জন্ম নেওয়া মতিন চৌধুরী ২০১২ সালের ৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।


এই বিভাগের সব খবর
March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728