• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সার্কেল নওগাঁর আয়োজনে ‘ফিরে দেখা জুলাই’ অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধি:”জুলাইয়ের যোদ্ধারা, আমরা তোমাদের ভুলে যেতে দেবো না”-এই প্রতিপাদ্যকে ধারণ করে সার্কেল নওগাঁর আয়োজনে ‘ফিরে দেখা জুলাই’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সদর উপজেলা অডিটরিয়ামে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে দিনব্যাপী এ আয়োজন সমাপ্ত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের সৈনিকরা যদি তাদের রক্ত না দিতেন,

যদি সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ না হতেন, তবে আজ আমরা মুক্তভাবে কথা বলার সুযোগ পেতাম না। তাদের আত্মত্যাগের ফলেই আজ আমরা ন্যায়বিচার ও মুক্তির কথা বলতে পারছি।

সকাল ১০টায় নওগাঁ ড্যাফোডিল স্কুলে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা শুরু হয়। কুইজে তিন গ্রুপে ১৯টি দল এবং চিত্রাংকনে প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।

সার্কেল নওগাঁর সভাপতি জোবায়ের বিন কাফীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, তানজিম বারী ও সাধারণ সম্পাদক মোহতাসিম কবির সাদিক প্রমুখ।


এই বিভাগের সব খবর
March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728