• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, ষড়যন্ত্র প্রতিহত হবে

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার বিএনপি নেতা ও জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল সভাপতি আব্দুল আজিজ হিরা বলেছেন, নির্বাচন অবশ্যই হবে এবং জনগণের ভোটেই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। একটি গোষ্ঠী বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করেছে। সকল ষড়যন্ত্র, সাইবার বুলিং, অপশক্তি প্রতিহত করতে প্রজন্মদল নেতাকর্মীরা প্রস্তুত আছে। আমরা উড়ে এসে জুড়ে বসিনি। অপশক্তির অপতৎপরতা প্রতিহত করা হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত মাফিয়াদের সমর্থন করে না বিএনপি।

রোববার বিকেলে বগুড়া শহরের সাতমাথা এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন আব্দুল আজিজ হিরা।

বগুড়া সদর উপজেলা প্রজন্মদল আহ্বায়ক রাসেল শেখের ব্যবস্থাপনায় ও সদস্য সচিব রেজাউল সরকার রেজার নেতৃত্বে নেতাকর্মীরা ধানের শীষের স্লোগান দেন। রেলওয়ে ট্রাস্ট মার্কেট থেকে সাতমাথা পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন,জেলা প্রজন্মদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি নিপন, নীরেশ চন্দ্র ভৌমিক, আবুল কাসেম, মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম রফিক, খাইরুল হাসান কোমল, শায়েস্তা খান, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মাসুম, শহর যুবদলের সহ সভাপতি রায়হান শরীফ মাসুম, প্রজন্মদল নেতা মোফাচ্ছেরুল হক নীরব, আব্দুল হাকিম, জামাল হোসেন, জনি শেখ, গোফফার আলী ডাবলু, রাসেল রহমান, মমিনুল ইসলাম, আল আরেফিন আলিফ, আসলাম বিশ্বাস, রেজাউল করিম, আব্দুল আহাদ খোকন, মহসীন আলী প্রমুখ।


এই বিভাগের সব খবর
April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031