• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ শ্লোগান দিচ্ছে, দাঁত ভাঙা জবাব দিতে চাই- যুবদল নেতা রনি

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নেত্রকোনা জেলা প্রতিনিধি :

নেত্রকোনায় জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরণের কুরুচিপূর্ণ বক্তব্য শ্লোগান দিয়ে যাচ্ছে, তার দাঁত ভাঙা জবাব দিতে চাই। তারেক রহমানের একটি কর্মী বেঁচে থাকা পর্যন্ত প্রতিবাদ করে যাব এবং চুল পরিমাণ ছাড় দিবো না। নতুনভাবে মব জাস্টিসের নামে যড়ষন্ত্র তৈরি করে বাংলাদেশের মানুষকে দ্বিধাবিভক্তি করে দিতে যাচ্ছে একটি চক্র। সে চক্রটির ছত্রছায়ায় বাংলাদেশে কাজ করে যাচ্ছে। বিগত স্বৈরাচার শেখ হাসিনার দালালরা চাচ্ছে দেশে ঘোলা পরিবেশ সৃষ্টি করে আবার যেন শেখ হাসিনাকে পুনর্বাসন করতে পারে। সে চেষ্টা নিয়ে চক্রটি তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১টার দিকে জেলা যুবদলের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের শুরুতে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা যারা জিয়ার সৈনিক আছি, বাংলাদেশে কোন ধরণের যড়ষন্ত্র হতে দিবো না, আমরা রুখে দিবো। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন আগে একটি কথা বলেছিলেন, অদৃশ্য কিছু শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আজকে সেই অদৃশ্য শক্তিগুলো দৃশ্যমান হচ্ছে। ইনশ্আল্লাহ কেন্দ্রীয় যুবদল কর্তৃক ঘোষিত সারা দেশব্যাপী যে বিক্ষোভ মিছিলের কর্মসূচী দিয়েছে। আমরা নেত্রকোনা জেলা থেকে একটি মেসেজ দিতে চাই, বাংলাদেশে জিয়ার সৈনিকেরা থাকা পর্যন্ত, কোন ধরণের অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। বাংলাদেশে একমাত্র গণতন্ত্র দল, একমাত্র গণতান্ত্রিক জোট ও একমাত্র গণতন্ত্রের আস্থার প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আমরা তা বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষও তা মানে।

নেত্রকোনা যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি,বাবু সত্যেন্দ্র পাল নেতৃত্বে পৌরশহরের চকপাড়া কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি যাত্রা শুরু করে। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়।

এরআগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে চকপাড়া কোর্ট স্টেশন এলাকায় জড়ো হতে দেখা যায়। হাজারের বেশি মানুষের বিক্ষোভ মিছিলটি জনসমুদ্রের রূপ নেয়।


এই বিভাগের সব খবর
March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728