• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

মতবিনিময় সভায় আমিনুল হক: জনগণের সমস্যার সমাধানই আমার অঙ্গীকার

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদন :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জননেতা আমিনুল হক বলেছেন, “আপনাদের যে সমস্যাগুলো আমি শুনলাম- যেগুলোর সমাধান দ্রুত করা সম্ভব, সেগুলো আমি দ্রুত সমাধান করার চেষ্টা করব। আর যেসব সমস্যার সমাধান এখনই করা সম্ভব নয়, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে আমি আপনাদের এলাকার সন্তান, ভাই ও বন্ধু হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি, সব সমস্যার স্থায়ী সমাধান করা হবে।”

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর ৯১ নম্বর ওয়ার্ড ই-ব্লকের স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজ এলাকার মানুষদের প্রতি হৃদয়ের টান নিয়ে কথা বলতে গিয়ে আমিনুল হক বলেন, “আমি ছোটবেলা থেকেই রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকায় বড় হয়েছি। খেলাধুলা করেছি দীর্ঘ ১৭ বছর, বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলেছি এবং নেতৃত্ব দিয়েছি। আজ আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ধানের শীষের প্রতিনিধি হয়ে জনগণের পাশে থাকতে চাই। আপনাদের এলাকার প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। তাই আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।”

জনগণের সমস্যা সমাধানে কঠোর অবস্থান নিয়ে এ সময় উপস্থিত জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, “আজকে আপনারা যে সমস্যাগুলো বলেছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করার। দলের নেতারাও এসব সমস্যার কথা শুনেছেন। যদি কোনো নেতা জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ হন, আপনারা সরাসরি আমার কাছে অভিযোগ করবেন। আমি এমন নেতা নিয়ে কাজ করতে চাই, যে জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করে। প্রয়োজনে জনগণের স্বার্থবিরোধী নেতাকে পরিবর্তন করে দেওয়া হবে।”

শিক্ষা, ইসলাম ও মাদকমুক্ত সমাজের প্রতিশ্রুতি নিয়ে এলাকাবাসীর এক প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে পবিত্র আল কোরআনকে জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করা হবে। তিনি আরো বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। সেই আদর্শে ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ভবিষ্যতের প্রতিটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।”

শিক্ষার মান উন্নয়ন ও তরুণ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনার অঙ্গীকার করে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ‘জিরো টলারেন্স’ নীতির মাধ্যমে সারা বাংলাদেশকে মাদকমুক্ত করা হবে ইনশাআল্লাহ।”

জনগণই শক্তির উৎস মন্তব্য করে সভায় উপস্থিত স্থানীয়রা তাদের সমস্যার কথা তুলে ধরলে আমিনুল হক প্রতিশ্রুতি দিয়ে বলেন, জনগণের ভোট ও ভালোবাসাই তার শক্তির উৎস। তিনি জনগণের প্রতি আস্থা রেখে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31