• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম কাগজীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫


খুলনা প্রতিনিধি : খুলনা-৬ (পাইকগাছা- কয়রা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম কাগজি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। গতকাল খুলনা জেলার পাইকগাছা থানার হরিঢালী ইউনিয়ন এর মাহমুদ কাঠি খেয়া ঘাটে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে হরিঢালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেব ভদ্রের  সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমানুষের নেতা সাংবাদিক জগতের আইকন জিয়া ফাউন্ডেশন এর পরিচালক মোঃ আমিনুল ইসলাম কাগজি। তিনি এ সময় বলেন আমি সব সময় পাইকগাছা কয়রা এলাকার সাধারণ মানুষের সঙ্গে ছিলাম আছি থাকবো। যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনাদের সাথে নিয়ে বিএনপি ধানের শীষ প্রতীক কে বিজয়ী করবো ইনশাল্লাহ। তিনি এ সময় আরো বলেন অবশ্যই আপনারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা কৃষক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন, আমরা পাইকগাছা কয়রা এলাকার জনসাধারণ সব সময় অবহেলিত রয়েছি। বিগত দিনে যখন যে  সংসদ সদস্য  নির্বাচিত হয়েছে তারা নিজেদের ভাগ্যের উন্নয়নে কাজ করেছে । এলাকার তেমন কোন উন্নয়ন লক্ষনীয় নয়। আমরা এমন একটি নেতা চাই যিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। অবহেলিত জনপদের জনগণের দুঃখ দুর্দশা বুঝবেন। বিএনপি নেতা শেখ জাকির হোসেন এর সার্বিক পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছার কৃতি সন্তান সচিব তোহিদুর রহমান,এসময় আরো উপস্থিত ছিলেন এক নম্বর হরি ঢালী ইউনিয়নের  দুই নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মীর আছাফুর রহমান, মোঃ কাশেম, মোঃ মাহবুব, মোঃ হারুন গাজী, যুগল বিশ্বাস, কার্তিক বিশ্বাস, দুলাল বিশ্বাস, আব্দুল খালেক,, রহমান প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক অড বিএনপির সভাপতি মোঃ শুকুর আলী। এই সময় অসহায় রোগীদের ঢাকাতে চিকিৎসার জন্য ব্যবস্থা করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম কাগজি । তিনি এ সময় বলেন, আমরা এলাকার মানুষের সূচিকিৎসার ব্যবস্থা নিজ উদ্যোগে করছি। আপনাদের সহযোগিতা পেলে এলাকার জনসাধারণের উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। আমরা চাই দেশের সুশাসন ও জনগণের কল্যাণ নিশ্চিত হোক। এই গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে আমরা জনগণের কাছে আমাদের পরিকল্পনা ও নীতি পৌঁছে দিচ্ছি।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31