• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বাঞ্ছারামপুরের দুই সন্তানের নাটক ‘আম্মাজান ​জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি রুবেল, সম্পাদক শাহজাহান ‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন

মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মাগুরা প্রতিনিধি

পবিত্র ঈদে হতদরিদ্রদের চাউল কম দেওয়ার ভিডিও নিউজ প্রকাশের দায়ে বুনাগাতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইরুব হাসান জিয়া কর্তৃক দায়েরকৃত মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেয়েছেন মাগুরার দুই সাংবাদিক।
আজ মাগুরার অতিঃ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শান্তা আকতার এর আদালত থেকে তারা জামিন পান।
মামলা নং শালিখা জিআর ১৬/২৬, শালিখা থানার মামলা নং ৬ তারিখঃ ১৮/৩/২০২৬, ধারা – ১৪৩/৪৪৭/৪৪৮/৩৮৫ বাংলাদেশ দন্ড বিধি আইন।
আসামী পক্ষে জামিনের শুনানী করেন এডভোকেট মোঃ রোকনুজ্জামান খান,এডভোকেট মোঃ মিজানুর রহমান, এডভোকেট শাহেদ হাসান টগর আরো অনেকে।
উল্লেখ্য যে, শালিখা উপজেলার নির্বাহী অফিসার বনি আমিনের ইন্ধনে বাদী এই মামলা দায়ের করেন। স্থানীয় সাংবাদিকরা এই হয়রানিমূলক মামলাটি প্রত্যাহারের জোর দাবী ও শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিনের বদলী এবং বিভাগীয় শাস্তি দাবী করেছেন।

আলহামদুলিল্লাহ, মাগুরায় চাল বিতরণে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিক সাহেব আলী ও সাংবাদিক ফারুকের নামে বুনাগাতি ইউপি মেম্বার ইরুব হাসান জিয়া কর্তৃক মিথ্যা ভিত্তিহীন প্রমানবিহীন চাঁদাবাজির মামলায় বিজ্ঞ আদালত সাংবাদিকদের জামিন মঞ্জুর করেছেন। অসংখ্য ধন্যবাদ মাগুরা জেলার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড.রোকনুজ্জামান খান সহ আইনজীবী ফোরামের সকল আইনজীবী সহ আইনজীবী সহকারীদের সকলকে অসংখ্য ধন্যবাদ মানসিকভাবে সাহস দেওয়ার জন্য।

১. মোঃ ফারুক আহমেদ, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ২. মোঃ সাহেব আলী, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি দ্বয়ের বিরুদ্ধে বুনাগাতী ইউনিয়ন পরিষদ কর্তৃক দায়েরকৃত মামলা শালিখা থানা মামলা নম্বর ০৬ তারিখ ১৮/০৩/২০২৬ যাহার জিআর নম্বর ১৬/২৬ অত্র মামলায় স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আইনজীবী শুনানিতে অংশ গ্রহন করলেন এ্যাডভোকেট রোকনুজ্জামান খান, এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, এ্যাডভোকেট মঞ্জুরুল হক কনক, এ্যাডভোকেট শাহেদ হাসান টগর, এ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ, এ্যাডভোকেট জিয়াউর রহমান, এ্যাডভোকেট জুলিয়া খাতুন যুতি সহ প্রায় ১ ডজন আইনজীবী শুনানিতে অংশ গ্রহন করেন। মামলাটি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তা খানম শুনানির শেষে জামিন মঞ্জুর করেন।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930