• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

খুলনায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

খুলনা প্রতিনিধি :অব্যাহত খুন, সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য পরিণত হওয়া খুলনার পরিস্থিতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সমাবেশ ও মিছিল করে।

আজ খুলনা কে ডি ঘোষ রোডস্থ বিএন পির দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগরের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা।
সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে একমাস বিএনপির নেতাকর্মীরা খুলনা মহানগরীর বিভিন্ন ধর্মীয় ও ব্যবসায়ী প্রতিষ্ঠান পাহারা দিয়েছে। ওই সময়ে খুলনায় কোন হত্যাকান্ড ঘটেনি। কিন্তু বর্তমান পুলিশ কমিশনার দায়িত্ব নেয়ার ১০ মাসে খুলনায় ২৮টি হত্যকান্ড সংগঠিত হয়েছে। আমরা এসব হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছি, মিছিল করেছি, স্মরকলিপি দিয়েছি কিন্তু পুলিশ প্রশাসন তাতে কোন ধরণের কর্ণপাত করেনি। দৌলতপুরে যুবদল নেতা মাহবুব হত্যাকান্ডের দায় খুলনার পুলিশ কোনভাবেই এড়াতে পারে না।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, রেহানা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মিজানুর রহমান মিলটন, নাসির উদ্দিন, ও যুবদলের আব্দুল আজিজ সুমন প্রমুখ।


এই বিভাগের সব খবর
March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728