• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে কুমিল্লায় জামায়াতের গণমিছিল

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি :

১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ ১৬ জুলাই বুধবার বিকাল সাড়ে ৫ টায় কুমিল্লা টাউনহল মাঠ থেকে এক গণমিছিল বের করে। কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণমিছিলে সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনতা অংশ গ্রহণ করে। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর মোসলেহ উদ্দিন, নগর জামায়াতের নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন, সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান সোহেল, কাউন্সিলর মোহাম্মদ মোশাররফ হোসাইন ও এ্যাডভোকেট নাছির আহম্মেদ মোল্লা, অফিস সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, কর্মপরিষদ সদস্য সৈয়দ মোতাহার আলী দিলাল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মুজিবুর রহমান সহ নগর জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ। গণমিছিলের আগে কুমিল্লা টাউনহল মাঠে সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশে দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে গণমিছিল টউনহল মাঠ থেকে বের হয়ে কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ হয়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31