• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

এফসিপিএস ডিগ্রি অর্জন করলেন ডা: মোখলেছুর রহমান পনির

নিউজ ডেস্ক
আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫


ফুলবাড়িয়া প্রতিনিধি : ফুলবাড়ীয়ার কৃতিসন্তান দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা: মো: মোখলেছুর রহমান (পনির) ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারীতে এফসিপিএস ডিগ্রী অর্জন করেছেন।

তিনি কমিউনিটি বেজ্ড মেডিকেল কলেজ বাংলাদেশ, ময়মনসিংহে ওরাল এনাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
সম্প্রতি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) হতে তিনি এ ডিগ্রি লাভ করেন।
কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ে এ সম্মানিত ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি একদিকে কর্মজীবনে উচ্চতর পদে কাজ করার সুযোগ পেয়ে অনেকদূর এগিয়ে যেতে পারবেন এবং অন্যদিকে রোগীরা পাবেন উন্নত মানের চিকিৎসা সেবা।
ডা: মো: মোখলেছুর রহমান (পনির) ফুলবাড়ীয়া পৌরসভার ৬নং ভালুকজান ওয়ার্ডের আলহাজ্ব মো. সেকান্দর আলী ও মনোয়ারা বেগম দম্পিতর ২য় সন্তান।
তিনি ১৯৯৯ সালে পৌরসদরের আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি পাশ করেন। এরপর লেখাপড়ার ধারাবাহিতকায় ২০০৭ সালে সালে বি.ডি.এস. (ঢাকা ডেন্টাল কলেজ) হতে এমবিবিএস পাশ করেন। পারিবারিক জীবনে তিনি ৩ কন্যা সন্তানের জনক।

ডা. মো. মোখলেছুর রহমান (পনির) বলেন, আমার এই অগ্রযাত্রায় পিছনে পরিবার, শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন, এলাকাবাসীর অবদান রয়েছে। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আমি মানুষের চিকিৎসা সেবার মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। আমি সকলের নিকট দোয়া কামনা করি।
অভিনন্দন : ফুলবাড়ীয়া হেলথ কেয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: মোখলেছুর রহমান (পনির) ওরাল এন্ড ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারীতে এফসিপিএস ডিগ্রী অর্জন করায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরিচালনা পর্ষদ সহ সকল পর্যায়ে কর্মরত কর্তা-ব্যক্তিরা প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930