• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

যাত্রাবাড়ী থানা যুবদলের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের রুহের মাগফেরাত ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধি :

জুলাই অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত রাজধানীর যাত্রাবাড়ী থানা যুবদলের উদ্যোগে ৬৪ নং ওয়ার্ডস্থ শাহজালাল রোড পুরান কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯০ এর গন আন্দোলনের তুখোড় ছাত্রনেতা খ্যাত শওকাত কবির নান্টু। আরো উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠন ও সংগঠনের নেতাকর্মী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা শওকাত কবির নান্টু বলেন, অনেক ত্যাগ তিতিক্ষা ও একটি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি।এ সংগ্রামে দেশের সাধারণ মানুষ অংশ নেয়,বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন রাজপথে থেকে দেশকে নতুনরূপে ফিরিয়ে আনে।আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণে রাখবো। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে সমবেতভাবে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।শেষে জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930