• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‘শাস্তি নয়, সুরক্ষা’: বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় আন্তর্জাতিক পথশিশু দিবস পালিত মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু

আত্রাইয়ে বিএনপি’র জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় একটি বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি বিএনপি’র কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেবগঞ্জ উপজেলা পরিষদ গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানিয়ে বক্তব্য রাখেন,

আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, এই দিনটি আমাদের জন্য শোক ও গৌরবের। আমরা শহীদদের আত্মত্যাগকে বৃথা যেতে দেব না। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, আবু বক্কর সিদ্দিক এবং যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি আব্দুল জলিল চকলেট তার সমাপনী বক্তব্যে বলেন, জুলাই- আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে।

আমাদের উচিত গণতন্ত্র ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক এবং স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের সব খবর
May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930