• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

বৈষম্যহীন বাংলাদেশের জন্যকাজ করতে চাই – নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫


ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল। তারুণ্যের শক্তি নির্ভর রাজনৈতিক দল। নতুন দিনের বার্তা নিয়ে সারাদেশে সকল মানুষের জন্য কাজ করতে চায়। তিনি বলেন, বাংলাদেশ একটি পরিবর্তনের সন্ধিক্ষণে আছে। আমরা গত ৫০ বছরের বাংলাদেশের রাজনীতি দেখেছি, গণঅভ্যুথানের মাধ্যমে একটি নতুন শক্তির উত্থান ঘটেছে। আপনারা জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন, কারণ এই তরুণরা আপনাদের কথা বলতে চায় এবং সাথে থাকতে চায়- ইনশাআল্লাহ হতাশ হবেন না। জুলাই গণঅভ্যুত্থানে আপনাদেরকে হতাশ করেনি আপনাদেরকে। একটি ফ্যাস্টিট স্বৈরাচার সরকারের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল এই তরুণরা। সেই তরুণদের নেতৃত্ব দিতে চাই, ক্ষমতা দিতে চাই। একটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের জন্য কাজ করতে চাই, ইনকিলাব-ইনকিলাব।
দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসাবে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরের চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এ সব কথা বলেন। এ সময় এনসিপি’র যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য শুনার জন্য বিকাল থেকেই রাস্তাসহ বিভিন্ন দোকানে উৎসুক জনতা অপেক্ষা করতে থাকে। কেন্দ্রীয় নেতার আগমনের বার্তায় চত্বর কানায় কানায় পুর্ণ হয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাদের কড়া নিরাপত্তায় মঞ্চে উঠেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31