• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার কৃতি সন্তান রেজাউল হায়দার রাজুর পিএইচডি অর্জন বগুড়া শেরপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাংবাদিক পুত্র মাফির কৃতিত্ব নরসিংদীতে সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের গ্রামের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে – টিপু

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদন : মানুষের ভোটাধিকার বাস্তবায়ন ঠেকাতে অদৃশ্য শক্তি সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক এড তাইফুল ইসলাম টিপু।

তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন খুব সহজ হবে না; বরং এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে। তবে বিএনপির সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদেরই অর্জন হবে।’

আজ ১২ আগষ্ট, মঙ্গলবার বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়নের সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে এক সমাবেশে বিএনপির সহ-দপ্তর সম্পাদক প্রধান অতিথির বক্তব্যে তাইফুল ইসলাম টিপু এসব কথা বলেন।

টিপু বলেন, তারেক রহমান আগেই বলেছিলেন অদৃশ্য শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে। আজকে কি আপনারা বুঝতে পারছেন তারেক রহমানের সেই কথার অর্থ ?’

তিনি বলেন, ‘যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা সফল হবো, যদি বিএনপি নামক পরিবারের সব সদস্য আমরা ঐক্যবদ্ধ থাকি। বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনো কাজ আমাদের করা যাবে না। আশপাশের অনেকেই ব্যক্তিস্বার্থে কাছে আসবে, পরে দলের দুঃসময়ে চলে যাবে। এইসব সুযোগ সন্ধানীদের থেকে আমাদের প্রত্যেকে সাবধান থাকতে হবে।’

সংস্কারের প্রসঙ্গে টিপু বলেন, আজকে যারা সংস্কারের কথা বলছে, তাদের মনে করিয়ে দিতে চাই- শহীদ জিয়ার সৈনিকেরা আড়াই বছর আগেই এসব সংস্কারের দাবি তুলেছে। বিএনপির ৩১ দফায় রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার রূপরেখা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সরকারের ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গেও এই ৩১ দফার অধিকাংশ বিষয় মিলে যায়, কেবল ২ থেকে ১টি বিষয়ে সামান্য পার্থক্য থাকতে পারে।’

বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জানি কীভাবে খাদ্য উৎপাদন বাড়াতে হয়, কীভাবে লক্ষ-কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। দেশের ২০ কোটি মানুষ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালিত হবে। আমাদের লক্ষ্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।’

বিএনপির সহ-দফতর সম্পাদক টিপু বলেন ‘কাউকে ছোট করতে চাই না, কাউকে হেয়ও করতে চাই না। শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখাই আমাদের দায়িত্ব।’
তিনি বলেন আল্লাহ যদি সুযোগ দেয় লালপুর ও বাগিতাপাড়াকে বাংলাদেশের অন্যতম উন্নত এলাকা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

তিনি বলেন বিএনপি আশা করছে, অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

এসময় বাগাতিপাড়া পৌর ও উপজেলা বিএনপি এবং অংঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


এই বিভাগের সব খবর
March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728