• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল–৪ ও টাঙ্গাইল–৮ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার দায়িত্ব পেলেন দেওয়ান অলিউদ্দিন সুমন নরসিংদী সদর-১: শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান শিরীন আক্তার শেলীর পাচদোনা–ডাঙ্গা সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আমদিয়ার শাহিনা আক্তারের করুণ মৃত্যু গোয়ালদী সাকিয়াতুন্নেছা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মান্দায় ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নওগাঁর ছয় আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের বাতিল নওগাঁরন আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আলাউল ইসলামের শীতবস্ত্র বিতরণ মান্দায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬নং ওয়ার্ড যুব একাদশ জাতীয়তাবাদ জিয়া সৈনিক দল,আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুলতলা থানায় দোয়া মাহফিল

সিদ্ধিরগঞ্জে জিয়া সৈনিক দলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ নেতাকর্মীরা

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মো: মনির হোসেন। সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন থানার সাংগঠনিক সম্পাদক মো: ফেরদাউস বিজয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জনাব জি.এম. সুমন মুন্সি।

তিনি তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়—এটি একটি যুগান্তকারী রূপকল্প। সেই লক্ষ্য বাস্তবায়নে সৈনিক দলের প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকতে হবে।”

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে।


এই বিভাগের সব খবর
February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31